শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মাদারীপুরে নদীতে ভেসে উঠল গণপিটুনিতে নিখোঁজ ‘ডাকাতে’র মরদেহ

আপডেট: March 2, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরে কীর্তিনাশা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মরদেহটি মাদারীপুরে নৌপথে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিখোঁজ এক ডাকাতের।রোববার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। তার নাম ঠিকানা জানা যায়নি।পুলিশ জানিয়েছে, মরদেহটি নৌপথে ডাকাতি করতে এসে গণপিটুনির শিকার ডাকাত দলের এক সদস্যের হবে।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকার কীর্তিনাশা নদীতে একটি মরদেহ দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, আমরা ধারণা করছি, ডাকাতির ঘটনায় তিনি মারা গেছেন।

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে স্পিডবোট নিয়ে ডাকাতি করতে এসে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন তিন ডাকাত সদস্য। এসময় ডাকাতরা গুলি ছুড়লে স্থানীয় আট ব্যক্তি গুলিবিদ্ধ হন। এসময় ট্রলার নিয়ে ধাওয়া করে গণপিটুনি দিলে আহত হন সাত ডাকাত। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত দলের তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস ও পাশের শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেঁতুলিয়ার সীমান্তবর্তী এলাকায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network