শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

মাদারীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কর্মহীন মানুষ ত্রাণের জন্য

আপডেট: April 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি:: বেশ কিছুদিন ধরে ঘরে খাবার না থাকায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের গরিব অসহায় কর্মহীন মানুষ।

ঘরবন্দীতে কাজ নেই, খাবার নেই, সরকারি ত্রাণ দেয়ার কথা থাকলেও এখনো কারও ঘরে কোনো প্রকার ত্রাণ পৌছায়নি বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার সকালে মস্তফাপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দুই শতাধিক নিম্ন আয়ের কর্মহীন মানুষ। এ সময় আরও উপস্থিত ছিল শিশু ও নারীরা।তাদের  একটাই দাবি বেঁচে থাকার জন্য যতটুকু খাবার প্রয়োজন অন্তত তার ব্যবস্থা করুক সরকার। পরে পুলিশের হস্তক্ষেপে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভের বিষয়ে গণমাধ্যমকে তারা বলেন, আমাদের ঘরে খাবার পৌঁছে দেয়ার কথা থাকলেও সেই খাবার কেউ দিচ্ছে না। আমাদের কর্ম নেই, কাজেও যেতে চাইলে পুলিশে বাধা, তাহলে আমরা কি করে খাবার আনবো। আমাদের ঘরে খাবার দেয়া হোক আর তা না হলে আমাদের বিষ দেক আমার সেটা খেয়ে মরে যায় ক্ষুধার যন্ত্রণা ভাললোলাগে না।তারা বলেন, করোনার কারণে বের হতে বারণ করছে আমরা আজ রাস্তায় বের হতে বাধ্য হয়েছি। আমার ইউনিয়নে যত জনসংখ্যা আছে সে পরিমাণ ত্রাণ আমি পাইনি। সবাইকে দেয়ার মতো ত্রাণ পাইনি।

মস্তফাপুর ইউনিয়ন চেয়ারম্যান কুদ্দুস মল্লিক বলেন, ‘আমাদের কাছে ত্রাণ আসলেও তো আমরা ত্রাণ দেবো। আমার ইউনিয়নে অনেক জনগণ, সবাইকে দেয়ার মতো ত্রাণ এখনো আসেনি। আসলে দেয়া হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network