শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মাদারীপুরে ১১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

আপডেট: January 21, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: মাদারীপুরে ১১০ বোতল ফেনসিডিলসহ মো. এনামুল দর্জি নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আদালতে তোলা হয়।

এ সময় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন বিচারক।
এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এনামুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি এনামুল জেলা সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার ইব্রাহীম দর্জির ছেলে। এনামুলের নামে হত্যা, বিস্ফোরক ও ছিনতাইসহ নয়টি মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, অনেকদিন ধরেই এলাকায় প্রকাশ্যেই মাদক বেচাকেনা করছিলেন এনামুল। মাদকের সরবরাহ বন্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসী এনামুলের বিরোধিতা করে প্রশাসনের কাছে অভিযোগ জানায়। সর্বশেষ গোপন খবরে জেলার গোয়েন্দা পুলিশ জানতে পারে ঝিকরহাটি এলাকায় ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে এসেছেন এনামুল। পরে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ এনামুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যান এনামুলের সহযোগী শফিক দর্জি (৩৫), সুমন দর্জি (৩৫) ও ইমরান দর্জি (২০)। পলাতক ওই তিন সহযোগীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা বলেন, ‘এনামুল দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও ছিনতাইসহ নয়টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সদর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে নতুন একটি মামলা করেছে। পরে আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network