শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের ভিডিও ছড়িয়ে দিল শিক্ষক

আপডেট: April 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাতক্ষীরার কালিগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের পর সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষক হাফেজ আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ এপ্রিল) রাতে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের কফিল উদ্দিন হাফিজিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

হাফেজ আনোয়ারুল ইসলাম (৩৩) উপজেলার কালিকাপুর মোড়লপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মোড়লের ছেলে ও কালিগঞ্জ কফিল উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক।

পুলিশ জানায়, গত ৩/৪ দিন আগে মাদ্রাসা শিক্ষক আনোয়ারুল ইসলাম তার মাদ্রাসার এক শিশুর সঙ্গে বিকৃত যৌনাচারের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি গোচর হয়। এরপর পুলিশ সুপারের নির্দেশে উক্ত বিষয়ের সত্যতা ও আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। তারা এ বিষয়ে সত্যতা পাওয়ার পর ওই মাদ্রাসা শিক্ষকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। ওই মোবাইল ফোনে এই শিশুসহ আরও কয়েকজন শিশুর সাথে তার বিকৃত যৌনাচারের ধারণকৃত আপত্তিকর ভিডিও পাওয়া যায়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই হুমায়ন কবির বাদী হয়ে পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষক বহুদিন ধরে বহু ছাত্রকে এভাবে বলাৎকার করে আসছে। এছাড়া ওই বলাৎকারের দৃশ্য তিনি মোবাইলে ধারণ করে ওই সব শিশু ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে আবারও বিকৃত যৌনাচারে লিপ্ত হতে বাধ্য করতেন। মাদ্রাসা শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network