১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

মালামালসহ দুর্ধর্ষ চোর আটক করে তাক লাগিয়ে দিল আদাবর থানা পুলিশ

আপডেট: এপ্রিল ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: ঈদের ছুটিতে আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং এর বাসিন্দা বি এম জাহিদ হোসেন স্বপরিবারে গ্রামের বাড়িতে যান। বাসায় নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন সিকিউরিটি গার্ড মোঃ ইসরাফিল আজাদ। কিন্তু একদিন পর রক্ষকই হয়ে ওঠেন ভক্ষক। বাসার নগদ টাকা, ল্যাপটপ সহ লক্ষ লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দেয় আজাদ।
ঈদের ছুটি কাটিয়ে বাসায় এসে সব তছনছ দেখতে পান জাহিদ হোসেন। এরপর আদাবর থানায় একটি মামলা দায়ের করেন যার নং ০১, তারিখ ০২-০৪-২৫ইং। মামলার তদন্তের দায়িত্ব পান থানার চৌকস এসআই তরুণ কুমার। সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করে এই সিকিউরিটি ইসরাফিল আজাদকে ফেনী জেলার দাগনভূঞা থানাধীন ওমরাবাদ গ্রাম থেকে আটক করা হয়। তাৎক্ষণিক তার কাছ থেকে কিছু মালামাল উদ্ধারও হয়। এরপর তাকে নিয়ে ঢাকা খিলক্ষেত থানাধীন রাজউক ট্রেড সেন্টার মার্কেটে অভিযান চালিয়ে ল্যাপটপ সহ আরো মালামাল উদ্ধার হয়। আটককৃত ইসরাফিল আজাদ নোয়াখালীর সেনবাগ থানার চাঁদপুর গ্রামের হারুন অর রশিদের পুত্র।
অভিযানে নেতৃত্ব দেওয়া এস আই তরুন কুমার জানান, আসামি ইসরাফিল আজাদ অনেক চালাক ও ধূর্ত প্রকৃতির চোর। এস আই রাকিবুল হাসানকে নিয়ে নোয়াখালী ও ফেনী জেলায় তিন দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিকে ধরতে সক্ষম হই। আমাকে ওসি স্যার সহ উর্দ্ধতনরা সার্বক্ষণিক নির্দেশনা দিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network