শিরোনাম
বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

মালয়েশিয়া যাচ্ছেন মিসেস বাংলাদেশ মিলেনিয়াম ইউনিভার্স বিজয়ী রুপা

আপডেট: February 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন:: মালয়েশিয়ায় যাচ্ছেন রিয়েলিটি শো ‘মিসেস মিলেনিয়াম ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন প্রতিযোগী আফরোজা রুপা।আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন। গত ১৭ ফেব্রুয়ারি হোটেল র‌্যাডিসনে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

প্রতিযোতিায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুনমুন আহমেদ, এমদাদ হক, জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল এবং চিত্রনায়িকা বর্ষা। গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের রায় এবং দর্শকদের ভোটে সেরা দশ প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হন রুপা। প্রতিযোগিতার পরবর্তী ধাপের অংশ হিসেবে তিনি মালয়েশিয়াতে যাচ্ছেন। মালয়েশিয়াতে ১৬টি দেশের বিজয়ী প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হবে মূল প্রতিযোগিতা। ‘মিসেস মিলেনিয়াম ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার মূল আসরে বিজয়ী হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী আফরোজা রুপা।

উল্লেখ্য, সুন্দরী প্রতিযোগিতা আয়োজনকারী প্রতিষ্ঠান প্রতি বছর মালয়েশিয়াতে ‘মিসেস ও মিস মিলেনিয়াম ইউনিভার্স’ মালয়েশিয়াতে এবং বিশ্বের অন্যান্য দেশে বিবাহিত ও অবিবাহিতদের জন্য আয়োজন করে থাকে। বাংলাদেশে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গত বছরের ২৯ অক্টোবর থেকে। অনলাইনে রেজিস্ট্রেশন করা প্রায় ৬ হাজার প্রতিযোগীর মধ্যে ১১০ জনকে নির্বাচিত করা হয়। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম অডিশন রাউন্ড। যেখান থেকে ২৮ জনকে নির্বাচন করা হয়। এখান থেকে পর্যায়ক্রমে বিভিন্ন রাউন্ডের প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফাইনাল রাউন্ডে অংশ নেয় প্রতিযোগীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network