শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৮৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ

আপডেট: October 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সরকারের নির্দেশনা অনুযায়ী ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে গতকাল পর্যন্ত ৫২ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ৮৭ লাখ ২৯ হাজার মিটার অবৈধ জাল ও ১ হাজার ৪২৭ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর শুরু হওয়া এ অভিযান আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। অভিযান পরিচালনাকালে নৌ-সদস্যরা প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও গণসচেতনতা সৃষ্টিতে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network