শিরোনাম

মির্জাগঞ্জের বীর মুক্তিযোদ্ধা রতন মোল্লা আর নেই

আপডেট: December 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

প্রতিনিধি,মির্জাগঞ্জ,পটুয়াখালীঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মির্জাগঞ্জের গর্ব মোঃ রতন মোল্লা (বীর প্রতীক) গতকাল ২৩-১২-২০২০ইং তারিখ বুধবার রাত ১১ঃ০৮ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি….রাজিউন)।

তিনি মির্জাগঞ্জে উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মহিষকাটার বাসিন্দা ছিলেন।খোঁজ নিয়ে জানা যায় গত ১৫ দিন যাবৎ তিনি গুরুতর অসুস্থ ছিলেন। স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিলেও ছেলেমেয়েরা শিক্ষিত, সচেতন না হওয়ায় এবং তার মুক্তিযোদ্ধাভাতা তার উন্নত চিকিৎসার জন্য পর্যাপ্ত না হওয়ায় তিনি ভালো কোনো চিকিৎসা গ্রহন করতে পারেননি।মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার এই মৃত্যুতে তার গ্রামবাসীসহ শোক প্রকাশ করেছেন মির্জাগঞ্জের সর্বস্তরের মানুষ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network