শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মিলারস ফর নিউট্রিশন লঞ্চ ইভেন্ট চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান

আপডেট: March 1, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাসন(ভোলা) প্রতিনিধি
ঢাকায় মিলারস ফর নিউট্রিশন লঞ্চ ইভেন্ট সম্পন্ন হয়েছে। গত বুধবার বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ মিলারস ফর নিউট্রিশন’ লঞ্চ ইভেন্ট সম্পন্ন হয়েছে। যা একটি যৌথ উদ্যোগের মাধ্যমে পুষ্টি সম্পন্ন খাদ্য উৎপাদনকারী মিলারদের সহযোগিতা প্রদান করে আসছে। এই উদ্যোগের লক্ষ্য হলো- আটা, ভোজ্য তেল এবং চালের মতো প্রধান খাদ্যদ্রব্যের পুষ্টি বৃদ্ধি কার্যক্রমে মিলারদের সহায়তা করা।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন, এসিআই ফুডস লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন, বাংলাদেশ ফটিফাইড রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জুলফিকার মাহমুদ, এন.কে ফুডস-এর চেয়ারম্যান ও ইম্পেরিয়া ফুডস-এর স্বত্বাধিকারী ড. নাজনীন আফরোজ এবং রূপসী ফ্লাওয়ার, রাইস ও পুষ্টি মিলস লিমিটেড-এর চেয়ারম্যান মীর শাহে আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-এর মহাপরিচালক এস. এম. ফেরদৌস আলম এবং মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের পরিচালক ড. মো. তাহেরুল ইসলাম খান।অনুষ্ঠানে খাদ্যের পুষ্টিমান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য চ্যাম্পিয়ন মিলারদের স্বীকৃতি প্রদান করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network