শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মিয়ানমার থেকে পালিয়ে আসা ১০০ সীমান্তরক্ষীকে টেকনাফে স্থানান্তর

আপডেট: February 8, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা তাদের ১০০ জন সীমান্তরক্ষীকে টেকনাফে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কঠোর নিরাপত্তার মাধ্যমে তাদের টেকনাফে নিয়ে যান।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এ পর্যন্ত ৩৩০ জন সীমান্তরক্ষী বাংলাদেশে পালিয়ে এসেছেন। প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে তুমব্রু থেকে ১০০ জনকে টেকনাফের হ্নীলাতে নেওয়া হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে বিজিবির পাহারা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছিলেন, তারা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সংঘাত চলছে। জীবন বাঁচাতে গত ৪ ও ৫ (ফেব্রুয়ারি) কয়েক দফায় বাংলাদেশে অনুপ্রবেশ করেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network