শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

“মুজিব খোকা” ——- সৈয়দুল ইসলাম

আপডেট: April 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

“মুজিব খোকা”
——- সৈয়দুল ইসলাম

বাংলা মায়ের শ্রেষ্ঠ ছেলে
ডাকতো সবাই খোকা,
কেউ পারেনি দিতে তাঁকে
চলা ফেরায় ধোঁকা।

মা’ মাটি আর দেশের জন্য
ছিলো অগাধ টান,
তাইতো সদা প্রস্তুত ছিলেন
বিলিয়ে দিতে প্রাণ।

পশ্চিমাদের শাসন শোষণ
বিষিয়ে তুলে মন,
মুক্ত হাওয়ায় থাকতে বেঁচে
ভাবেন সারাক্ষণ।

সাতই মার্চে মুজিব খোকা
দিলেন যুদ্ধের ডাক,
মাতৃভূমি করবো স্বাধীন
যতোই বাঁধা থাক।

দীর্ঘ নয়মাস যুদ্ধ করে
পেয়েছি একটি দেশ,
সুজলা সুফলা শেখ মুজিবের
স্বপ্নের বাংলাদেশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network