আপডেট: June 13, 2020
রেজা হাওলাদার, মুলাদী।। মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ গাছুয়া গ্রামের
মোতালেব সিকদারের পুত্র নুর মোহাম্মদ সিকদার এর স্ত্রী শান্তনা বেগম (৪৫)
নিজ ঘরের আরার সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছেন। হাসপাতাল সূত্রে জানা
যায় দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিল। তারই সূত্র ধরে
আজ দুপুর ৩টায় নিজ ঘরে আত্মহত্যাৎ করে। অপর দিকে নিহত শান্তনা বেগম এর
ভাই শাহিন বলেন আমার ভগ্নিপতি নুরু মোহাম্মদ নিজে আমাকে বলেছে যে তোর
বোনকে মেরে ফ্যানে ঝুলিয়ে রাখব। মুত শান্তনা বেগম এর লাশ মুলাদী
হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুমাইয়া ফারজানা ও মুলাদী থানার
অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন মৃধা ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমে
প্রেরন করেছেন।

