শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

মৃত জেলিফিশে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত

আপডেট: March 25, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে হাজার হাজার মৃত জেলিফিশ। গত কয়েকদিন ধরে সৈকতের তিন নদীর মোহনাসহ বিভিন্ন পয়েন্টে এসব মৃত জেলিফিশের দেখা মেলে। মরা জেলিফিশের পঁচা দুর্গন্ধে অনেকটা বিরক্ত পর্যটকসহ স্থানীয়রা।জেলেরা জানান, সাগরে জেলিফিশের পরিমাণ বেড়ে যাওয়ায় গত দুই সপ্তাহ ধরে মাছ ধরা বন্ধ রেখেছেন।

বঙ্গোপসাগরে মাছ শিকারী মহিপুরের জেলে ইয়াসিন মিয়া জানান, প্রায় এক সপ্তাহ ধরে সাগরে প্রচুর পরিমাণে জেলিফিশ বেড়েছে। জাল ফেললেও মাছের পরিবর্তে জেলিফিশ উঠে আসছে। এগুলোকে আমরা নোনা বলি। নোনা গায়ে লাগলে চুলকানিসহ বিভিন্ন রোগ হয়। তাই আমরা আপাতত মাছ ধরা বন্ধ রেখেছি। কুয়াকাটার লেম্বুরবন সৈকত সংলগ্ন এলাকার বাসিন্দা হাফেজ মিয়া জানান, গত বছরও সৈকতে মৃত জেলিফিশ ভেসে এসেছিলো। তবে এ বছর পরিমাণ অনেক বেশি। এগুলো ভেসে এসে পঁচতে শুরু করে। তখন প্রচুর দুর্গন্ধ আসে। বর্তমানে সাগর পাড়ে জেলিফিসের প্রচুর দুর্গন্ধ ভাসছে।

ওয়ার্ল্ড ফিসের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, কচ্ছপের প্রধান খাবার জেলিফিশ। সমুদ্রে কচ্ছপের পরিমাণ কমে যাওয়া অথবা সাগরের গভীরে অক্সিজেন হ্রাসের সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জেলিফিশের সংখ্যা বাড়তে পারে। এছাড়া সাগরে জেলিফিশ বাড়ার আরও অন্যান্য কারণও থাকতে পারে। তবে অক্সিজেন বাড়লে এবং তাপমাত্রা কমলে হয়তো আগামী ১৫ দিনের মধ্যে জেলিফিশের পরিমাণ কমতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network