শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

মেহেরপুরে ২৪ হাজার পিস ভারতীয় পটকাসহ আটক ১

আপডেট: April 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মেহেরপুরে গাংনীতে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ভারতীয় পটকাসহ সবুজ হোসেন (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।বুধবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ছাতিয়ান ব্রিক ফিল্ড এলাকায় অভিযান চালিয়ে পটকাসহ তাকে আটক করে বামন্দী পুলিশ ক্যাম্প।

আটক সবুজ হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের মো. শফিউল দফাদারের ছেলে।বামন্দী পুলিশ ক্যাম্পের এসআই শরিফুল ইসলাম বলেন, উপজেলার ছাতিয়ান ব্রিক ফিল্ড এলাকা দিয়ে পটকা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সবুজ হোসেন নামের একজনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ২৪ হাজার পিস পটকা জব্দ করা হয়েছে। তাকে গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ভারতীয় পটকাসহ একজনকে আটক করেছে বামন্দী পুলিশ ক্যাম্প। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এসব পটকা বিক্রির উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে মজুদ করার চেষ্টা করছিল। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সবসময় সজাগ রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network