শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

মোড়েলগঞ্জে যুবলীগ কর্মীর লিঙ্গ ও পায়ের রগ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

আপডেট: July 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : মোরেলগঞ্জে রুবায়েত শিকদার(৩০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম ও লিঙ্গ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পঞ্চকরণ গ্রামে এ ঘটনা ঘটে। সোনাখালী গ্রামের অজিয়ার শিকদারের ছেলে রুবায়েত ইউনিয়ন যুবলীগের কর্মী। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দিনমজুর বজলু শেখের স্ত্রী রোজিনা বেগমকে(৩০) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

এ ঘটনা সম্পর্কে রুবায়েতের স্ত্রী রেশমা বেগম ও চাচা অলিয়ার রহমান বলেন, রাতে একটি সন্ত্রাসী চক্র পরিকল্পিতভাবে রুবায়েতকে ডেকে নিয়ে মুখ বেঁেধ পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার লিঙ্গ ও বাম পায়ের রগ কেটে ফেলেছে। কয়েকটি দাতও পড়ে গেছে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম বলেন, রুবায়েত দলের একজন সক্রিয় কর্মী। সকল কর্মসূচীতে তাকে পাওয়া যায়। স্থানীয় শত্রুতার কারনে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থল থেকে থানার এসআই দিপঙ্কর বলেন, রুবায়েতের লিঙ্গ কেটে বিচ্ছিন্ন করাসহ তার শরীরে অনেক কোপের চিহ্ন রয়েছে। বিচ্ছিন্ন লিঙ্গ পুলিশ উদ্ধার করেছে। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্যান্য জড়িতদের আটকের জন্য রাত থেকেই এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।শেখ সাইফুল ইসলাম কবির

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network