১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

মোদি বিরোধী মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ২৫

আপডেট: মার্চ ২৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় ২ জন সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

হামলায় প্রগতি বর্মণ তমা, মেঘমল্লার বোস, অসমানী আশা, সুমাইয়া সেতু এবং দৈনিক মানব জমিনের জীবন আহমেদ এবং দৈনিক দেশ রূপান্তরের রুবেল রাশিদসহ প্রগতিশীল ছাত্র জোটের ২৫ জন নেতা-কর্মী রয়েছেন।

আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে মোদির প্রতীকী কুশপুতুল দাহ করার সময় এই হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিক বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ হামলা করেছে। আমাদের কমপক্ষে ২০-২৫ জন ভাই আহত হয়েছেন এবং তাদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এর আগে মঙ্গলবার সকালে মোদির আগমনের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে বাধা দেয় ছাত্রলীগ। দাহ করার আগেই মোদির কুশপুত্তলিকা কেড়ে নেয় তারা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভূষিত করা হয় ২০২০ সালের জন্য গান্ধী শান্তি পুরষ্কার উদযাপন করে গতকাল সকাল থেকে ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং মধুর ক্যান্টিনে গিয়েছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারত সরকার গান্ধী শান্তি পুরস্কার ২০২০ এ ভূষিত করায় এর উদযাপনের অংশ হিসেবে সকাল থেকেই ছাত্রলীগের কয়েক শতাধিক নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং মধুর ক্যান্টিনে অবস্থান নেয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network