মোবাইল কেনার টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট: December 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোবাইল কেনার টাকা না পেয়ে অভিমানে এক কলেজছাত্র বিষপান করে আত্মহত্যা করেছেন। নিহতের নাম সীমান্ত মজুমদার হৃদয় (২২)।রোববার ভোরে নোয়াখালী জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সীমান্ত মজুমদার হৃদয় চরবাটা গ্রামের বাবুল মজুমদারের ছেলে। তিনি সৈকত সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে মোবাইল কিনতে মায়ের কাছে ১৫ হাজার টাকা আবদার করে হৃদয়। পরে তার বাবাকে জানাতে বলে মা।

দুয়েক দিন আগেও বাবার কাছে মোবাইলের টাকা চেয়ে ব্যর্থ হয় হৃদয়।  টাকা না পেয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ কক্ষে কীটনাশক খায় হৃদয়।বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।চরজব্বার থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মোবাইল ক্রয়ের টাকা না পেয়ে হৃদয় আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। ঘটনায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network