১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম

মোহাম্মদ এমরান এর কবিতা “তোরা চাল চোর”

আপডেট: এপ্রিল ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

“তোরা চাল চোর”

———মোহাম্মদ এমরান।

কোন মায়ের নষ্ট পেটে জন্ম তোদের
কোন নষ্ট নগরে বসবাস!
করোনা’র এ দুর্যোগে চাল চুরি করে
অনাহারীর করছিস সর্বনাশ।

কুকুর তোরা চেটে পুটে খাস
রাস্তায় পরে থাকা পঁচা বিষ্ঠা!
অনাহারীর অন্য খেতেও বুক কাঁপে না
ওরে জানোয়ার পাপিষ্ঠা!

মানুষ যেথায় মানবতার তরে
ঘুরছে আজি সব ঘরে ঘরে!
চোরের জন্ম চোর তোরা তখন
পরের ধনেরে নিস আপন করে?

নির্লজ্জ বেহায়া তোরা
নিকৃষ্ট তোদের বংশ পরিবার!
তাইতো নির্ভয়ে আজি করিস চাল চুরি
বুঝিসনা ক্ষুধার্তের হাহাকার!

ঘৃণার ভাষাও নাইতো অাজি
থুথু তোদের চোখে মুখে!
পা চাটা কুকুর মরবি তোরা
আজ না হয় কাল যন্ত্রনায় ধুঁকে ধুঁকে!

চুরির নেশায় হোস জনপ্রতিনিধি
জনতার পেটই রাখিস খালি!
ধিক্কার তোদের চাল চোরের জাত
দু’গালে তোদের ছেঁড়া জুতার তালি!

জাতি তোদের জনপ্রতিনিধি বলে
এটাই জাতির ঘোর!
তোরা তো নরপশু টয়লেটের কীট
পরিচয় তোদের “তোরা চাল চোর”!

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network