ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

আপডেট: January 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।রোববার দুপুরে উপজেলার গাছপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে তিন পুরুষ, তিন নারী রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীতমুখি নেত্রকোনাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ছয়জন।তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network