শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

যশোরে বড় ভাইয়ের গলায় ছোট ভাইয়ের কোপ, হাসপাতালে নিতেই মৃত্যু

আপডেট: June 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক: যশোরের সদর উপজেলার দিয়াপাড়া গ্রামে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম নজু কাজী নামে এক ব্যক্তি মারা গেছেন।
জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজ্জাক কাজী পলাতক রয়েছেন। নিহত নজু কাজী ওই গ্রামের গণি কাজীর ছেলে।
 
নিহতের ছেলে কাজী মনিরুল ইসলাম জানান, তার দাদা কয়েক মাস হলো মারা গেছেন। তার মৃত্যুর পর থেকে জমি-জমা নিয়ে তার বাবা নজু কাজী ও ছোট চাচা রাজ্জাক কাজীর সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির উঠানেই আবারো দুইভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। দীর্ঘসময় কথা কাটাকাটির একপর্যায়ে রাজ্জাক কাজী একটি গাছি-দা এনে বাবার গলায় কোপ দেয়। এরপর গুরুতর অবস্থায় বাবাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো জানান, ঘটনার পর রাজ্জাক কাজীকে আটক করা হলেও অন্য চাচারা তাকে ছেড়ে দেয়।যশোর কোতোয়ালি থানার ওসি (অপারেশন) সুমন কুমার ভক্ত জানান, পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে নজু কাজী খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত রাজ্জাক কাজীকে ধরতে অভিযান শুরু করেছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network