শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

যায়যায়দিন পত্রিকার ১৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে জীবননগরে আলোচনা সভা

আপডেট: June 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: যায়যায়দিন পত্রিকার ১৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ই জুন) সকাল ১০টার সময় জীবননগর প্রেস ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাবের অন্যতম সদস্য নুর আলম। যায়যায়দিন পত্রিকার জীবননগর প্রতিনিধি জি এ জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। এ সময় তিনি যায়যায়দিন পত্রিকা সম্পর্কে স্মৃতিচারণ করে পত্রিকার সাফল্য কামনা করেন এবং উপজেলার সাংবাদিকবৃন্দকে সৎ পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, পৌরমেয়র রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আর কে লিটন, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক চাষী রমজান, মাইটিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এ,আর ডাবলু, দৈনিক আকাশ খবর পত্রিকার জীবননগর ব্যুরো প্রধান মুতাছিন বিল্লাহ, দৈনিক এই আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ এম হাকিমসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত উপজেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network