১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

রশিদ খানের কারণে সেরা টেস্ট একাদশে নেই মিরাজ

আপডেট: জুলাই ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বিশ্বের ২৫ বছর বা তার কম বয়সী ক্রিকেটারদের মধ্য থেকে সেরা টেস্ট একাদশ বেছে নিয়েছে ক্রিকেটের বাইবেলখ্যাত সাময়িকী উইজডেন।আর সেই তালিকায় নেই বাংলাদেশের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।অল্পের জন্য এই একাদশে তার ঠাঁই হয়নি বলে জানিয়েছে উইজডেন।মিরাজকে কেন বাদ দেয়া হয়েছে, সে ব্যাখ্যাও দিয়েছে উইজডেন। তারা জানিয়েছে, আফগান লেগি রশিদ খানকে মূল দলে জায়গা দিতে মিরাজকে ছেঁটে ফেলতে হয়েছে। বিচারক প্যানেল দলে পাঁচজনের বোলিং আক্রমণে স্বাধীনতা দিতে চেয়েছে। আর সেখানে রশিদের কাছে অল্প ব্যবধানে হেরে গেছেন মিরাজ।

একাদশ থেকে বাদ দিলেও মিরাজের প্রশংসায় কার্পণ্য করেনি উইজডেন।সাময়িকীটি লিখেছে– ‘অভিষেক সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ঘূর্ণিজাল ছড়িয়েছে মিরাজ। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে তার আগমনের প্রায় চার বছর হয়ে গেছে। মাত্র ২২ বছর বয়স তার, এরই মধ্যে দুবার ম্যাচে ১২ উইকেট পেয়েছেন, চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছানোর আর মাত্র ১০ উইকেট দূরত্বে তিনি।’উইজডেনের এই সেরা টেস্ট একাদশে বাদপড়াদের তালিকায় মিরাজের অবস্থান দ্বিতীয়তে। বাদপড়াদের মধ্যে প্রথমে রয়েছেন টেস্ট অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৪ রান করা ভারতের ২০ বছর বয়সী ব্যাটসম্যান পৃথ্বী শ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network