শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রাঙ্গাবালীতে খালে পাওয়া সেই টর্পেডোটি নিয়ে গেছে নৌবাহিনী

আপডেট: April 29, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালে পাওয়া সেই টর্পেডোটি উদ্ধার করে নিয়ে গেছে নৌবাহিনী। আজ সোমবার দুপুরে মৌডুবি ইউনিয়নের মরীকান্দা গ্রামের ভাঙা খাল থেকে টর্পেডো সদৃশ বস্তুটি নৌ-বাহিনীর সদস্যরা ভাসিয়ে শের-ই-বাংলা নৌঘাটিতে সরিয়ে নেয়া হয়। টর্পেডোটি সরিয়ে নেয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরছে।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, রবিবার সকালে খালে ভাসমান অবস্থায় টর্পেডো সদৃশ বস্তুটি ভাসতে দেখে এলাকাবাসী আতংকিত হয়ে পুলিশে খবর দেয়। পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে প্রাথমিকভাবে বিষয়টি দেখে নৌবাহিনীকে অবগত করে। বিকেলে নৌ-বাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করে জানায়, ভেসে আসা বস্তুটি ‘প্রাকটিস ডামি টর্পেডো’। টর্পেডোটি নৌ-বাহিনী, কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে রাতে পাহারা দেয়। আজ সোমবার দুপুরে কলাপাড়ায় অবস্থিত বানৌজা শেরে-ই-বাংলা নৌঘাটিতে নিয়ে গেছেন নৌ-বাহিনীর সদস্যরা। এটি মূলত অনুশীলন কাজে ব্যবহৃত হয় তাই ক্ষতিকারক কিছু নয়। এটি বাংলাদেশের নয়। তবে কোন দেশের তা এখনও নির্ণয় করতে পারেনি তারা। তবে এটি নিয়ে তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network