শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

রাঙ্গাবালীতে বিদ্যালয়ে প্লাস্টার খসে পড়ে অফিস সহকারী আহত

আপডেট: April 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: জরাজীর্ণ ভবনের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারি আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় ওই বিদ্যালয়ের অফিস কক্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত অফিস সহকারির নাম মিরন মিয়া (৪০)।

জানা গেছে, বুধবার এসএসসির ফরম পূরণের কার্যক্রম চলাকালে হঠাৎ ছাদের একটি অংশ থেকে প্লাস্টার খসে পড়ে অফিস সহকারীর টেবিলে। এ সময় তিনি আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে ওই বিদ্যালয়ে ছয় কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়। সে ভবনেই বিদ্যালয়ের পাঠদান থেকে শুরু করে সমস্ত কার্যক্রম চলছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব হোসাইন বলেন, দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ। কোনো কোনো জায়গায় রড বের হয়ে গেছে। প্রায়ই প্লাস্টার খসে খসে পড়ে। আজকে বড় ধরণের একটি দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন আমাদের অফিস সহকারী। জরাজীর্ণ ভবনের বিষয়ে এর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই ভবনে বিদ্যালয়ের কার্যক্রম অসম্ভব হয়ে পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর বলেন, প্লাস্টার খসে বিদ্যালয়ের অফিস সহকারি আহত হওয়ার বিষয়টি শুনেছি। ভবনটি দীর্ঘদিন জরাজীর্ণ। বিদ্যালয়ে ৩৯১ জন শিক্ষার্থী। সেখানে একটি ভবন দরকার। আশা করি, শিক্ষা প্রকৌশল এ বিষয়ে পদক্ষেপ নেবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network