শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রাঙ্গাবালীতে ভেসে এলো টর্পেডো সদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

আপডেট: April 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাজীরকান্দা এলাকায় একটি খালে ভাসমান অবস্থায় যুদ্ধে ব্যবহৃত টর্পেডো সদৃশ একটি বস্তু দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ও কোস্টগার্ডকে খবর দেয় তারা।

রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে স্থানীয় লোকজনের নজরে আসে এই বস্তুটি। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বঙ্গোপসাগর থেকে এটি ভেসে আসতে পারে।পুলিশ জানায়, কোস্টগার্ডের সদস্যরা এসে বিষয়টি পর্যবেক্ষণ করলে জানা যাবে এটি ব্যবহৃত নাকি ও অব্যবহৃত কোনো কামান।

প্রত্যক্ষদর্শীরা কয়েকজন বলেন, রোববার দুপুরে কাজীরকান্দা এলাকায় একটি ছোট খালে টর্পেডো সদৃশ বস্তুটি দেখতে পাই। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আমরা বিষয়টি পুলিশকে জানাই।

এ বিষয় রাঙ্গাবালী কোস্টগার্ডের কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার পর আমাদের একটি টিম সেখানে পৌঁছে কাজ শুরু করেছে। আরও একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network