শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানী থেকে নিখোঁজ সাংবাদিকের খোঁজ মিলেছে

আপডেট: April 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

রাজধানী থেকে নিখোঁজের একদিন পর সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলের খোঁজ মিলেছে। গতকাল শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে তাকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

চিকিৎসকরা জানান, তার শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে অচেতন করে রাখা হয়। সিয়াম নেপালের একটি সংবাদমাধ্যমে বাংলাদেশ ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক এবং যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকে সিয়াম নিখোঁজ ছিলেন জানিয়ে শুক্রবার স্ত্রী শারমিন সুলতানা তেজগাঁও থানায় জিডি করেন।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, সিয়ামের পরিবারের মাধ্যমে উদ্ধারের খবর জানতে পেরেছেন।তবে কীভাবে আহত হয়েছেন তার জানতে পারেননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network