শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজশাহীতে করোনা ওয়ার্ডে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট: April 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ রাজশাহী মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন নাটোরের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৮ই এপ্রিল) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। মৃত ওই ছাত্র নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার বাসিন্দা।

রামেক হাসপাতাল সূত্র জানায়, জ্বর শ্বাসকষ্ট নিয়ে মনির গাজীকে শুক্রবার দুপুরে হাসপাতালে আনা হয়। পরে তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

ওই ছাত্রের পিতা জানান, এক সপ্তাহ আগে তার ছেলের শরীরে হাম বের হয়। এরপর জ্বর আসে। পরে গ্রামের ডাক্তার তাকে এন্টিবায়োটিক, জ্বর ও ব্যথার ওষুধ দেন। এরপর থেকে তার  হাত-পা, ঘাড় বাঁকা হয়ে যাচ্ছিলো। তখন নাটোর সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা জানান তার শরীরের পটাশিয়াম কমে গেছে। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, তার ছেলের করোনার কোন উপসর্গ ছিলো না।

রাজশাহী মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডের চিকিৎসক ডা. মামুন জানান, করোনা সন্দেহে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পরই বোঝা যাবে সে করোনায় আক্রান্ত ছিলো কি না।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network