রাজশাহীতে নায়েবে আমিরসহ ৬ জামায়াতকর্মী আটক

আপডেট: December 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজশাহীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াতের আমিরসহ ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক জামায়াত কর্মীরা হলেন শাহমখদুম থানার নায়েবে আমির মো. হাফিজুর রহমান, মো. ইদুল হোসেন, আবু হেনা মো. আহসান উদ্দিন, মো, শিমুল, মো. হোসাইন রিফাত, মো. বাকী বিল্লাহ।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি মো. মাজহারুল ইসলাম বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার নগরীর নিউমার্কেট মসজিদের সামনে থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দড়িখরবোনা মোড়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথসভা করে তারা। এ সময় পুলিশ ঘটনাস্থলে আসলে জামায়াত-শিবির কর্মীরা শহর মোড়ে সরে গিয়ে পুলিশের ওপর হামলা করে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এর কিছুক্ষণ পর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। হামলায় দুই পথচারীসহ হায়দার আলী নামে এক পুলিশ সদস্য আহত হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ওই মামলার প্রেক্ষিতে নগরীর বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়াও এই ঘটনায় জড়িত অন্যাদেরকেও শনাক্তকরণের মাধ্যমে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network