শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

রাজাপুরে জমি নিয়ে বিরোধ বিএনপি নেতা গুলিবিদ্ধ প্রভাষক আটক

আপডেট: April 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

রাজাপুর প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে বিরোধীয় জমির সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে এক কলেজ শিক্ষকের গুলিতে বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার মেডিকেল মোড় এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম আব্দুল করিম বাবুল মৃধা (৫৭)। তিনি রাজাপুর উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক। বাবুল মৃধা সাংগর গ্রামের নুরুল হক মৃধার ছেলে। তিনি বর্তমানে মেডিকেল মোড় এলাকায় বরিশাল-খুলনা বাস কাউন্টার পরিচালনা করেন।

পুলিশ জানায়, বাবুল মৃধাদের সঙ্গে জমি নিয়ে পুরনো বিরোধ রয়েছে মাহফুজুর রহমানের শ্বশুর মরহুম মোহাম্মদ শাহ আলম জোমাদ্দারের। বিরোধীয় জমিতে মাহফুজুর রহমান শনিবার জোর করে শ্রমিক দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেন বাবুল মৃধা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। কিন্তু রোববার সকালে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও কাজ শুরু করলে বাবুল মৃধা ও তার ছোট ভাই বরকত বাধা দেন। তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে বাবুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন মাহফুজুর রহমান। বাবুল হাত ও পেটে গুলিবিদ্ধ হন।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে একনলা বন্দুক, এক রাউন্ড তাজাগুলি, একটি চাকু ও একটি দেশীয় অস্ত্র (গুপ্তি) উদ্ধার করা হয়েছে। বাবুল মৃধার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network