শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

রাজাপুরে পিকআপ উল্টে একজন নিহত

আপডেট: April 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মালামালসহ পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে যায়৷ এ ঘটনায় মাইনদ্দিন নামে একজন নিহত হয়েছেন৷ বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইনদ্দিন বামনা উপজেলার আব্দুল জব্বার এর ছেলে ও বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক৷ এ ঘটনায় আহত গাড়িচালককে ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তাৎক্ষণিক রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়৷ লাশ উদ্ধার করে রাতেই রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চালক গুরুতর আহত হন। উভয়কেই উদ্ধার করে নিহতকে সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। আহত পিকআপ চালককে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network