আপডেট: April 10, 2024
শ্রী সুজন কুমার বিশ্বাস | ফাইল ছবি
পবিত্র রমজান মাসের সম্মানার্থে রোজা পালন করেছেন সনাতন ধর্মের শ্রী সুজন কুমার বিশ্বাস (২৩)। মঙ্গলবার দিবাগত রাতে সাহরি শেষ করে তিনি বুধবার (১০ই এপ্রিল ২০২৪) সারাদিন রোজা পালন করেন এবং সন্ধ্যায় ইফতার করেন। সুজন কুমার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের মালোপাড়ার মৃত অরবিন্দ রাজবংশীর ছেলে।
সুজন কুমার বলেন, ‘রমজান মাসের শুরু থেকেই আমি শেষের রোজাটি রাখার ইচ্ছা পোষণ করি। সেই ধারাবাহিকতায় রাতে আমি সাহরি খেয়ে সারাদিন রোজা পালন করি। রোজা অবস্থায় সারাদিন আমার মোটর গ্যারেজের যাবতীয় কাজ সম্পন্ন করি। সন্ধ্যায় মুসলিম সম্প্রদায়ের যুবকদের সাথে করি ইফতার।’
উল্লেখ্য, রমজান মাসে হিন্দু যুবকের রোজা পালন করার খবর নতুন কোনো বিষয় নয়। পত্রিকায় এ বিষয়ে বিভিন্ন রমজানে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে চুয়াডাঙ্গা এলাকার জন্য এ ধরনের খবর খুব একটা শোনা যায় না। রোজা পালন শেষে সুজন কুমার বিশ্বাস মুসলিম সম্প্রদায়কে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

