আপডেট: May 4, 2021
ফাইল ছবি
মামুন-অর-রশিদ: বরিশাল চরকাউয়া খেয়াঘাট দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত। লকডাউন ঘোষণার পর থেকে যাত্রী সংখ্যা কমে আসলেও তা সহস্রাধিক। বরিশাল পূর্বাঞ্চলের প্রায় ১০টি রুটের মানুষের এখান দিয়ে যাওয়া আসা করতে হয়। কিন্তু সেখানে যাত্রী সাধারণের সাথে চলছে চরম নৈরাজ্য। একপ্রকার জিম্মিদশায় ভুগছেন সাধারণ মানুষ। প্রতিবাদ কররে অপমান ও হেনস্তার শিকার হতে হয়।
একটি খেয়ার প্রতি পাড়ি ৫০ টাকা। ইতপূর্বে ২৫ জন যাত্রী নিয়ে জনপ্রতি ভাড়া নেয়া হতো ২টাকা। লকডাউন ঘোষণার পরে প্রতি ট্রলারে ৫ জন নেয়ার নির্দেশনা দেওয়া হয় যার জনপ্রতি ভাড়া ১০ টাকা। কিন্তু ১৫/২০ জন যাত্রী নিয়ে পাড়ি দিয়েও জনপ্রতি ১০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। এতে একদিকে স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছে। অপরদিকে জনসাধারণকে অযথা গুনতে হচ্ছে পাচগুন ভাড়া।
তাছাড়া সন্ধ্যার পড়ে ২৫-৩০ জন লোক নেয় প্রতি জনের নিকট থেকে দশ(১০) টাকা করে আদায় করে।
এতো অধিক ভাড়া আদায়ের ব্যপারে সাধারণ জনগন প্রতিবাদ করলে মাঝিমাল্লা সমিতির লোক নানাভাবে অপদস্ত করে।
বিষয়টি গুরুত্বে সাথে দেখে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। বরিশাল জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান সহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

