লকডাউন প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকায় বিক্ষোভ

আপডেট: April 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দ্বিতীয় দফায় চলমান লকডাউন প্রত্যাহারের দাবিতে পুরান ঢাকার ইসলামপুরে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।লকডাউনের প্রথম দিন সোমবার সকাল থেকেই ইসলামপুর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় তারা ‘লকডাউন মানি না, মানবো না’ বলে বিভিন্ন স্লোগান দেন।ব্যবসায়ীরা বলেন, করোনার মধ্যে দেশে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে। বইমেলা চলছে, সিনেমা হল খোলা রাখা হয়েছে। বেসরকারি অফিস চলছে। সব চললে দোকানপাট কেন বন্ধ থাকবে।

তাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনে সরকার যেন দোকান খোলা রাখার অনুমতি দেয়। তা না হলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে তাদের।

কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন ব্যবসায়ীরা। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানিয়েছেন। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network