লঞ্চ চালুর দাবিতে বরিশালে নৌযান শ্রমিকদের বিক্ষোভ

আপডেট: May 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: যাত্রীবাহি লঞ্চ চলাচল চালু করার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় নৌবন্দরে কয়েকশ শ্রমিক এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা স্বাস্থ্য বিধি মেনে যাত্রীবাহি নৌযান চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান।সমাবেশে বক্তারা বলেন, করোনা সংক্রমণ রোধে দেড় মাস আগে লকডাউন শুরুর দিন থেকে যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বরিশাল বিভাগের ১০ সহস্রাধিক নৌযান শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

বক্তারা আরও বলেন, নৌযান মালিকরা লকডাউনের অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন দিচ্ছেন না। অনেক পরিবার ঈদ করতে পারেননি। নৌযান শ্রমিকদের ঘরে দুর্ভিক্ষের হাহাকার চলছে। তাদের অভিযোগ, নৌযান বন্ধ রাখা হলেও স্বাস্থ্য বিধি উপেক্ষা করে সব ধরনের পরিবহন চলাচল করছে।নৌযান শ্রমিকরা বলেন, অবিলম্বে যাত্রীবাহি নৌযান চলাচলের অনুমতি দিতে হবে। অনথ্যায় নৌযান শ্রমিকদের বেতন-ভাতার নিশ্চয়তার দাবিও করেন তারা।সমাবেশে বক্তৃতা করেন: নৌযান শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি শেখ আবুল হাশেম মাষ্টার, যুগ্ন সম্পাদক মাষ্টার একিন আলী, মাষ্টার নজরুল ইসলাম, মা

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network