আপডেট: January 27, 2024
লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অপারেশন পরিচালনা করা হয়। অপারেশন চালিয়ে চারটি অবৈধ ধরা জাল, ছয় কেজি জাটকা এবং চৌদ্দটি নোঙর জব্দ করা হয়। এ সময় আটক করা হয় এক জেলেকে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ। তিনি বলেন, জাটকা রক্ষায় আমরা মেঘনা নদীতে নিয়মিত বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছি। শনিবার অপারেশনে জব্দ করা অবৈধ ধরা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত জাটকা ইলিশ অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, জব্দকৃত নোঙরগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। এ কম্বিং অপারেশনে আটককৃত জেলে মো. ঝান্টুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান-মাহমুদ-

