লালমোহনে ৬ গরুসহ চোর গ্রেফতার

আপডেট: January 29, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহন উপজেলায় ছয়টি গরুসহ মো. আমির হোসেন নামে ৩৫ বছর বয়সী এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর কচুয়াখালী থেকে গরুসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমির হোসেন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল জলিলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি; চর কচুয়াখালীতে ৬টি গরু চুরি করে নিজ জিম্মায় রেখেছেন আমির হোসেন নামের এক ব্যক্তি। ওই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম চর কচুয়াখালীতে অভিযান চালায়। অভিযানকালে চরের আবাসনের একটি পরিত্যক্ত ঘরের মধ্যে গরুগুলোকে পাওয়া যায়। এ সময় ওইসব গরু উদ্ধারসহ চোর আমির হোসেনকে গ্রেফতার করা হয়।ওসি (তদন্ত) আরো বলেন, গ্রেফতারকৃত আমির হোসেন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে এর আগেও চুরিসহ অন্যান্য অভিযোগে ৪টি মামলা রয়েছে। নতুন করে আমির হোসেনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network