শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

শুধু বাসে নয়, লঞ্চেও হাফ ভাড়া দাবি বরিশালের শিক্ষার্থীদের

আপডেট: December 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: শুধু বাসে নয়, লঞ্চেও অর্ধেক ভাড়া দাবি করেছে বরিশালের শিক্ষার্থীরা। এই দাবি আদায়ে রোববার সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর সদর রোডে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে তারা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে ওই কর্মসূচি থেকে।

সমাবেশে বক্তব্য দেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ, বিএম কলেজের শিক্ষার্থী কিশোর চন্দ্র বালা ও প্রদীপ কুমার দাস রাহুল ও বরিশাল কলেজের ছাত্র রিফাত প্রমুখ।

বক্তারা বলেন, ডিজেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সব গণপরিবহণের ভাড়া বেড়েছে। ভাড়া বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। তাই নৌযানসহ সব গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি নৌবন্দরে প্রবেশে ঘাট টিকিট মওকুফ ও নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবি জানান বক্তারা। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network