শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

শুরুতেই সাজঘরে ফিরলেন সৌম্য ও শান্ত

আপডেট: February 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ৪০৯ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি।দলীয় মাত্র ১১ রানেই হারিয়েছে দুই উইকেট। সৌম্য সরকার শূন্য রানে ও নাজমুল হোসেন শান্ত ৪ রানে সাজঘরে ফিরে গেছেন। দুটি উইকেটই নিয়েছেন শ্যানন গ্যাব্রিয়েল।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১৪ রান। তামিম ইকবাল ৮ ও অধিনায়ক মমিনুল হক ২ রানে ব্যাট করছেন।

এর আগে জশুয়া ডা সিলভার ৯২, এনক্রুমা বোনারের ৯০ ও আলজারি জোসেফের ৮২ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪০৯ রান করে উইন্ডিজ। বাংলাদেশের পক্ষে পেসার আবু জায়েদ রাহি ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৪টি করে উইকেট নিয়েছেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার একটি করে উইকেট নিয়েছেন।

প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে ক্যারিবীয়রা। তাই সিরিজ বাঁচাতে হলে এই টেস্ট জয়ের বিকল্প নেই টাইগারদের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network