শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা

আপডেট: May 27, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক::  শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সংসদে আসার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

আজ বুধবার সকালে শেখ হাসিনা টেলিফোনে রাজাপাকসেকে অভিনন্দন এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, ‘আজ সকালে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোন আলাপ হয়। শ্রীলঙ্কা ও দক্ষিণ এশিয়ার অন্যতম নেতা মাহিন্দা রাজাপাকসেকে তার অবদানের জন্য উষ্ণ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ক্ষমতায় আসার ৫০ বছর পূর্তি উপলক্ষে পাঁচ ফুট উঁচু একটি ফুলের তোড়া শেখ হাসিনা উপহার পাঠিয়েছেন রাজাপাকসেকে। উল্লেখ্য, ১৯৭০ সালের ২৭ মে রাজাপাকসে প্রথম সংসদে যোগ দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network