১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের কল্পিত অভিযোগ : মানুষের আবেগ নিয়ে ভয়ংকর খেলা বাকেরগঞ্জে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ” উজিরপুর মাদ্রাসার জমি দখল নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের দোয়া ও ইফতার মাহফিল নুরাবাদ ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট ছিদ্দিক মাতাব্বর জীবননগরে ডিবির অভিযান, নেশাজাতীয় সিরাপ ও মদসহ মানিকপুরের শওকত আটক ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন পিরোজপুরে মসজিদের ইমামের বসতঘরে দুর্বৃত্তদের আগুন বরিশালের পরিচ্ছন্নতাকর্মীরা প্রধানমন্ত্রীর উপহার পেলেন

সদরঘাটে লঞ্চের চাপায় দুইজন নিহত, নিখোঁজ ২

আপডেট: মার্চ ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: রাজধানীর সদরঘাটে নৌ দুর্ঘটনায় দুইজন নিহত এবং আরও দুইজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নৌকা থেকে লঞ্চে ওঠার সময় হঠাৎ আরেকটি লঞ্চের চাপায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরও কয়েকজন পানিতে পড়ে যান।বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীরা একটি ছোট নৌকা থেকে লঞ্চে উঠছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি লঞ্চের ধাক্কায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুইজনকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে। এদিকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর সদরঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য নৌ চলাচলেও বিঘ্ন ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।

এ ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত কারণ নির্ধারণ করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network