শিরোনাম
বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি সন্ত্রাস বন্ধ না করলে জনগণ রাস্তায় নেমে আসবে : জহির উদ্দিন বাবর বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০ বাকেরগঞ্জে বিস্ফোরিত বোমাটি ছিল হাতে তৈরি, নেপথ্যের কারণ খতিয়ে দেখছে পুলিশ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা বাকেরগঞ্জের এমপি আবুল হোসেন ‘জুলাই শহীদ’ পরিবারের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা! বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্ত্রাস বন্ধ না করলে জনগণ রাস্তায় নেমে আসবে : জহির উদ্দিন বাবর

আপডেট: August 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: জনগণ রাস্তায় নামলে কোনো স্বৈরাচার ক্ষমতায় থাকতে পারে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। “গণআন্দোলনের মুখে স্বৈরাচার হাসিনা যেমন পালিয়ে গেছে, সেভাবে নব্য স্বৈরাচারও পালিয়ে যেতে বাধ্য হবে। জনগণকে ভয় দেখিয়ে লাভ হবে না; সন্ত্রাস বন্ধ না করলে জনগণ রাস্তায় নেমে আসবে এবং আপনাদের ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করবে।”

​জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) বরিশাল নগর ভবনের সামনে মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা বাবর আরো বলেন, প্রচণ্ড ক্ষমতাধারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতাকে অবমূল্যায়ন করে আন্দোলনের মুখে সহ ওসহযোগীদের নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। জনগণ সিদ্ধান্ত নিলে কোনো শক্তি তা রুখে দিতে পারে না। বর্তমান সরকার জনগণের শক্তিকে অবমূল্যায়ন করছে এবং ওয়াদা দিয়ে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। ৩১টি রাজনৈতিক দল মিলে ‘জুলাই সনদ’ তৈরি করেছিল এবং জনগণ তাতে সমর্থন দিয়েছিল। কিন্তু আজ তারা সেই সনদের সাথে বেইমানি ও মুনাফেকির রাজনীতি করছে। অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন স্থানে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।

​নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম প্রসঙ্গে তিনি বলেন, দ্রব্যমূল্য কমাতে না পেরে সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতি শুরু করা হয়েছে। বরিশাল একটি শান্তিপূর্ণ শহর উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, “গতকাল বিএম কলেজ এবং আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যে ঘটনা ঘটিয়েছে, তা থেকে বিরত না হলে ছাত্রশিবির কোনো ছাড় দেবে না। আমরা এখনো শিবিরকে ধৈর্য ধারণের পরামর্শ দিচ্ছি, তবে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করবেন না।”

​সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এই আন্দোলনের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সকল শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী: বরিশাল জেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, মহানগর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও মুহাম্মাদ আতিকুল্লাহ। ​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা আহ্বায়ক আবু সাইদ মুসা। ​লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি সোহেল মাহমুদ। ​জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মনির হোসাইন।​সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নিয়ে নগরীর ফজলুল হক এভিনিউ সদর রোড হয়ে জেলখানা মোরে গিয়ে শেষ হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network