শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

সন্ধ্যা থেকেই চুয়াডাঙ্গার অপরাধপ্রবণ সড়কে অবস্থান নিচ্ছে পুলিশ

আপডেট: September 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অপরাধপ্রবণ সড়কে পুলিশের অবস্থান ~ আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: ডাকাতি-ছিনতাই প্রতিরোধ, জনসাধারণের জানমালের নিরাপত্তা প্রদান এবং চলাচল নির্বিঘ্ন করতে প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথেই চুয়াডাঙ্গা জেলার অপরাধপ্রবণ সড়ক-সহাসড়কে অবস্থান নিচ্ছে পুলিশ। এতে করে কমে এসেছে ডাকাতি ও ছিনতাই। মানুষজন যাতে নির্বিঘ্নে নিজ নিজ বাড়িতে পৌঁছাতে পারে সেজন্য জেলার প্রত্যেক থানাধীন অপরাধপ্রবণ এলাকায় চালু করা হয়েছে হোন্ডা মোবাইল ডিউটি। ফলে নিজেদের প্রয়োজনীয় কাজ শেষে রাত হলেও নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারছেন সর্ব শ্রেণি-পেশার মানুষ।

জেলার জীবননগর, দর্শনা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা থানাধীন অপরাধপ্রবণ এলাকায় হোন্ডা মোবাইল ডিউটি চালুর ফলে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন পথচারী ও বিভিন্ন যানবাহনের চালক। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ সরেজমিনে উপস্থিত হয়ে অফিসার-ফোর্সদের ডিউটি পালন দেখভাল করছেন। তাদের সাথে কথা বলছেন, দিচ্ছেন নানা ধরনের পরামর্শ। হোন্ডা মোবাইল ডিউটি গভীর রাত পর্যন্ত চললেও পুলিশের অন্যান্য টিমের ডিউটি চলে ভোর পর্যন্ত। মানুষজন যাতে শান্তিতে ঘুমাতে পারে সেজন্য সারারাত জেগে থেকে ডিউটি পালন করে চলেছেন পুলিশ সদস্যরা।

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধব পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের সকল সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি অপরাধপ্রবণ সড়কে নিয়মিত পুলিশি টহল জোরদার, হোন্ডা মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেছেন।

উল্লেখ্য, পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ, বিপিএম-বার দায়িত্ব নেওয়ার পর থেকে পূর্বের তুলনায় অনেক আধুনিক হয়েছে বাংলাদেশ পুলিশ। নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে তারা রাত-দিন ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। অর্জন করতে পেরেছে জনসাধারণের আস্থা। এছাড়া জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে রাত-দিন যেকোন সময় সেবা নিতে পারছেন দেশের সব প্রান্তের মানুষ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network