শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

সবজির সঙ্গে ২৫ টি গাঁজার চাষ, গ্রেফতার ১

আপডেট: March 25, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

রাজশাহী প্রতিনিধি:: প্রাচীরে ঘেরা ভাড়া বাসায় শাক-সবজির সঙ্গে গাঁজার চাষ করতেন মিঠু মিয়া নামে এক ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ টি গাঁজা গাছসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর ডিবি পুলিশ।

সোমবার ভোর ৫ টার দিকে রাজপাড়া থানার বুলনপুর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় ওই গাঁজা গাছ উদ্ধার করা হয়। গ্রেফতার মিঠু মিয়া গাইবান্ধা জেলার সদর থানার কুপতালা এলাকার সাদা মিয়ার ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায় বসবাস করেন।

আরএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অধিকতর তদন্তও চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network