শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

সাংবাদিক মামুন-অর-রশিদ জেএসএস “সম্মাননা স্মারক” পেলেন!

আপডেট: February 12, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: সাংবাদিকতা ও সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য জাতীয় সাংবাদিক সংস্থার বিশেষ সম্মাননা স্মারক পেলেন সংস্থার যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ। ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় জমকালো আয়োজনে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের ৩য় তালায় আব্দুস সালাম মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তাকে এই স্মারক প্রদান করু হয়। এছাড়া বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে ১৮ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি, প্রবীন সাংবাদিক ও কলামিস্ট মুহম্মদ আলতাফ হোসেন। উদ্বোধন করেন সংস্থার প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ লায়ন গনি মিয়া বাবুল। সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মু. কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, সহ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, মিজানুর রহমান প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য মোঃ আনারুল হক, মোঃ কামাল হোসেন আজাদ।
বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ, লায়ন মোহাম্মদ শিকদার আরিফুল আলম টিটো, সহকারী মহাসচিব মোঃ আনিছুর রহমান প্রধান, সাংগঠনিক সচিব মোঃ রাসেল সরকার, অর্থ সচিব মোঃ জামাল হোসেন, দপ্তর সচিব মোঃ রাব্বি মোল্লা, প্রচার ও প্রকাশনা সচিব মোঃ আব্দুস সবুর, মানবাধিকার সচিব মোঃ মুসা খান রানা, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী, নির্বাহী সদস্য মোঃ মহসিন উদ্দিন, ইকরামুল হক সোহেল, রাসেল ইসলাম জীবন, আজীবন সদস্য মোঃ আকন্দ আজাদ সহ নেতৃবৃন্দ। বক্তব্য প্রদানকালে যুগ্ম মহাসচিম মামুন-অর-রশিদ বলেন, সাংবাদিকদের জন্য করা সংস্থার কল্যাণ ট্রাস্ট আরো কার্যকর করতে হবে, সাংবাদিকরা হামলা মামলা কিংবা অসুস্থ হলে সরেজমিনে গিয়ে তাদের আইনি সেবা, চিকিৎসা সেবা ও আর্থিক সেবা প্রদান করতে হবে এবং সাংবাদিকতার উৎকর্ষ বিকাশে বুনিয়াদী, অনুসন্ধানী সাংবাদিকতা ও বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ও সনদ প্রদান করতে হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network