শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

সাগরে ট্রলার ডুবি : চরফ্যাশনের ২২ জেলে নিখোঁজ

আপডেট: December 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

ভোলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২২ জেলে নিখোঁজ হয়েছেন। ভোলার চরফ্যাশনে সোমবার মধ্যরাতে ঝড়ের কবলে পড়ে কামাল খন্দকারের মাছ ধরার ফিশিং ট্রলার ডুবি হয়।

কামাল খন্দকার জানান, ‘গত পরশু বাচ্চু মাঝিসহ ২২ জেলে ঢালীর হাট মংসঘাট থেকে ইলিশ শিকারে সাগরে যায়। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বৈরি আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়িতে রওনা হয়। ফেরার আগে রাতে বাচ্চু মাঝির সাথে কথা হয়।

আজ দুপুরে অন্য মাঝিদের কাছ থেকে খবর পায়- রাতে ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে তার ট্রলার ডুবি হয়েছে। নিখোঁজ জেলেরা জীবিত আছে কি-না  এখনও নিশ্চিত বলতে পারছে না।নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের শিবা ও আহম্মদপুর  গ্রামে। বৈরি আবহাওয়ার মধ্যে স্থানীয় প্রশাসনসহ এলাকাবাসী নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network