সাতক্ষীরায় দেশি-বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

আপডেট: July 2, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মো. বদরুজ্জামান (৩৪) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার সময় কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বদরুজ্জামান কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী গ্রামের দবির উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্ত মাদরা বিওপির টহল দল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার সময় সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বদরুজ্জামান নামের এক যুবককে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, স্থানীয়ভাবে তৈরি ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগজিন। এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিকে কলারোয়া থানায় সোপার্দ করে মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network