সাবেক মন্ত্রী আমুর খালাতো ভাই গ্রেপ্তার

আপডেট: May 22, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগের কট্টরপন্থি নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে (৫৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২২ মে) বিকেল পৌনে চারটার দিকে উত্তরা এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার ডা. খন্দকার রাহাত হোসেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই এবং শেখ হাসিনাসহ শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। খন্দকার রাহাত হোসেনের বিরুদ্ধে রামপুরা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।গ্রেপ্তারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network