২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

আপডেট: মে ২, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

আজ সারাদেশে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ সোমবার (২ মে) সকাল ৯টায় আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় প্রবল বিজলী চমকানোসহ অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৪ মিনিটে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network