সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ যা জানা গেল

আপডেট: June 19, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক :: টানা বর্ষণ এবং উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে দেশের সবচেয়ে খারাপ সময় কাটাচ্ছেন সিলেট জেলার বাসিন্দারা। আরো দুদিন দুঃসময় কাটাবে সিলেটবাসী। দুইদিন টানা বর্ষণের পর বৃষ্টির পরিধি কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার (১৯ জুন) আবহাওয়াবিদ আবদুর রহমান খান এ তথ্য জানিয়ে বলেন, দুইদিন পর বৃষ্টিপাতের পরিধি কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হচ্ছে। কখনো কখনো থেমে থেমে কখনো কখনো মুশলধারে বৃষ্টিপাত হচ্ছে। এ ধারা আগামী আরো দুইদিন অব্যাহত থাকবে। দুইদিন পর বৃষ্টিপাতের পরিধি কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে বলে জানান এ আবহাওয়াবিদ। তিনি বলেন, সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ১৯৯ মিলিমিটার। এছাড়া সিলেটে বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ১০০ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network