শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

সিলেটে করোনায় মারা গেলেন ওসমানী মেডিকেল হাসপাতালের চিকিৎসক

আপডেট: June 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্ক: সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ডা. গোপাল শংকর দে নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন।
শনিবার রাতে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই চিকিৎসকের আত্মীয় ও সিলেটের বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু বলেন, রাত ৯টার দিকে তিনি মারা গেছেন।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।তিনি জানান, গোপাল শংকর দে কিছুদিন আগে করোনার উপসর্গ নিয়ে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা শনাক্ত হয়। তিনি শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে সিলেটের আরেক চিকিৎসক এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মঈন উদ্দিন করোনা আক্রান্ত হয়ে মারা যান। করোনায় মৃত্যুবরণ করা দেশের প্রথম চিকিৎসক তিনি।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network